জাপানে ভূমিকম্প, সুনামি সতর্কতা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ০৮:৩৪ এএম

জাপানে ভূমিকম্প, সুনামি সতর্কতা

স্থানীয় সময় বুধবার (১৬ মার্চ) রাতে জাপানের মিয়াগি প্রিফেকচারে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে জাপানি সংবাদমাধ্যম এনএইচকে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভূমিকম্পের কারণে মিয়াগি ও ফুকুশিমা প্রিফেকচারে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

চীনা সংবাদমাধ্যম সিজিটিএন জানিয়েছে, জাপানের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলে ভয়াবহ কম্পন অনুভূত হওয়ায় তাৎক্ষনিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

২০১১ সালে একই অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। ওই সময় সুনামির কারণে ফুকুশিমার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয় দেখা দিয়েছিল।

এনএফ৭১/আরআর/২০২২





Top