রাশিয়ান ভদকা ও হীরা আমদানি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৩ মার্চ ২০২২, ০৩:৪৫ এএম

রাশিয়ান ভদকা ও হীরা আমদানি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে রাশিয়ান ভদকা, সামুদ্রিক খাদ্য এবং হীরা আমদানি নিষিদ্ধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সূত্র : বিবিসি

শুক্রবার (১১ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইউক্রেনে রুশ অভিযানের পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের যে স্থায়ী স্বাভাবিক বাণিজ্য সম্পর্ক আছে তাও প্রত্যাহার করা হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে যেসব রুশ ধনকুবেরের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই তালিকায় আরো নতুন নাম যোগ করা হবে।

এনএফ৭১/এমএ/২০২২





Top