ইউক্রেনের আরও একটি গুরুত্বপূর্ণ শহর রাশিয়ার দখলে

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২২, ০২:১৩ এএম

ইউক্রেনের আরও একটি গুরুত্বপূর্ণ শহর রাশিয়ার দখলে

ইউক্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে রাশিয়া। দক্ষিণাঞ্চলের শহর নোভা কাখোভকা শহরটি রুশ সেনাদের দখলে চলে গেছে।

শহরটির মেয়র ভলোদিমির কোভালিঙ্কোর এই তথ্য জানিয়ে বলেন, রাশিয়ার বাহিনী শহরটি দখলে নিয়ে সবগুলো সরকারি ভবন থেকে ইউক্রেনের পতাকা সরিয়ে দিয়েছে। নোভা কাখোভকা একটি ছোট্ট শহর। কিন্তু কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। শহরটি ডিনিপার নদীর তীরে অবস্থিত। যা সরাসরি ক্রিমিয়ান উপদ্বীপকে পানি সরবরাহ করে চ্যানেলের মাধ্যমে।

বেশ কয়েকটি রুশ বার্তাসংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কোভ এক বিবৃতিতে জানিয়েছেন, '২৪ ঘণ্টা ধরে ইউক্রেনের খেরসন এবং বারদিয়ানস্ক শহর পুরোপুরি অবরোধ করে রেখেছে রাশিয়ার সামরিক বাহিনী।’
একইসঙ্গে রোববার ইউক্রেনের খারকিভ শহরেও ঢুকে পড়েছে রাশিয়ার সামরিক বাহিনী।

এনএফ৭১/এনজেএ/২০২২





Top