করোনা বিধি তুলে নিচ্ছে যুক্তরাজ্য
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২২, ০৩:২৪ এএম
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) থেকে করোনা বিধি তুলে নেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। সেই সাথে পহেলা এপ্রিল থেকে বিনামূল্যে গণ-করোনা পরীক্ষা কার্যক্রমও বন্ধ করে দেয়া হবে। খবর বিবিসি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন,করোনা বিধি উঠলেও কেউ যদি করোনা আক্রান্ত হন তাকে আগের নিয়মেই আইসোলেশন বা সঙ্গনিরোধের নিয়ম মেনে চলতে হবে। সেই সাথে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে টার্গেট করে বিনামূল্যে করোনা পরীক্ষা কর্মসূচি চালু থাকবে।
বরিস বলেছেন, ‘করোনা ঝুঁকি এখনও শেষ হয়ে যায়নি। তবে সবকিছুকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে বিধি-নিষেধ তুলে নেয়ার কোনো বিকল্প নেই।’ বরিসের এমন সিদ্ধান্তের বিরোধিতা করছে ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন। তাদের দাবি, প্রধানমন্ত্রীর এই পরিকল্পনা ঝুঁকিতে থাকা মানুষদের রক্ষা করতে ব্যর্থ হবে।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: করোনা যুক্তরাজ্য
