ইরানের ৫০ এমপি করোনায় আক্রান্ত

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২২, ০২:৩৫ এএম

ইরানের ৫০ এমপি করোনায় আক্রান্ত

করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে ইরানে নতুন করে সংক্রমণ হু হু করে বাড়ছে। ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন দেশটির পার্লামেন্টের প্রায় ৫০ সদস্য।

এদিকে, ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যেই চলতি সপ্তাহে স্বাস্থ্যবিধি মেনেই পার্লামেন্টের অধিবেশন শুরু হবে দেশটিতে। যদিও গত বছরে একের পর এক এমপি করোনায় আক্রান্ত হওয়ায় দুই সপ্তাহের জন্য অধিবেশন স্থগিত করা হয়েছিল। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, দেশটিতে গত কয়েক দিনে গড়ে প্রতিদিন ৩০ হাজারের বেশি সংক্রমণ ধরা পড়েছে। করোনা শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট ৬৫ লাখ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৩২ হাজার ৫০০ জন।

উল্লেখ্য, ইরানে এখন পর্যন্ত করোনা দুই ডোজ টিকা গ্রহণ করেছেন ৫ কোটির বেশি মানুষ। এছাড়া ভ্যাকসিনের তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণ করেছেন ১ কোটি ৯০ লাখের বেশি মানুষ।

এনএফ৭১/এনজেএ/২০২২





Top