কে হচ্ছেন নতুন ব্রিটিশ রানি!

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২২, ১২:২১ এএম

 কে হচ্ছেন নতুন ব্রিটিশ রানি!

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের পর তার উত্তরসূরী কে হচ্ছেন খুঁজে পাওয়া গেছে সেই প্রশ্নের উত্তর। বহু আকাঙিক্ষত সেই প্রশ্নের সমাধান দিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ নিজেই।

ব্রিটেনের রাজসিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকী পালন করেছেন দ্বিতীয় এলিজাবেথ। সেই উপলক্ষ্যে শনিবার এক বিবৃতিতে তিনি জানিয়েছেন তার পরে ব্রিটেনের রানি হবেন ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা। তিনি বলেছেন, ব্রিটেনের পরবর্তী রাজা হবেন চার্লস। আর তখন ‘কুইন কনসর্ট’ হিসেবে পরিচিত হবেন ক্যামিলা।

এদিকে, ৯৫ বছর বয়সি এলিজাবেথ জানিয়েছেন, সম্প্রতি তার কোথাও যাওয়ার পরিকল্পনা নেই। ১৯৪৭ সালের মতো আবারও তিনি উচ্চারণ করলেন, তোমাদের সেবায় আমার জীবনে সর্বদা উৎসর্গ করলাম।

এনএফ৭১/এনজেএ/২০২২





Top