বিষাক্ত মাদক সেবনে আর্জেন্টিনায় ২০ জনের মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২২, ১২:০১ এএম

বিষাক্ত মাদক সেবনে আর্জেন্টিনায় ২০ জনের মৃত্যু

বিষাক্ত মাদক সেবনে আর্জেন্টিনায় মৃত্যু হয়েছে অন্তত ২০ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি অনেকেই। বুধবার (২ ফেব্রুয়ারি) দেশটির বুয়েন্স আয়ার্স প্রদেশে এই ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, বিষাক্ত কোকেন সেবনের পর মৃত্যু হয়েছে ২০ জনের। গুরুতর অসুস্থ হয়ে ৫০ জনের বেশি হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহতদের মধ্যে কারও কারও আফিমের নেশা ছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

এনএফ৭১/এনজেএ/২০২২





Top