মিয়ানমারের ওপর নতুন দিয়েছে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র-ব্রিটেন-কানাডা
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২২, ০২:১২ এএম
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের এক বছর পার হলো আজ। সামরিক জান্তা সরকারের হাতে ক্ষমতার এই এক বছরের পূর্তিতে দেশটির শীর্ষ কর্মকর্তাদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং কানাডা।
মিয়ানমারের অ্যাটর্নি জেনারেল থিদা ও', সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টুন টুন ও' এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান উ তিন ও'-এর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে মার্কিন রাজস্ব বিভাগ। মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির বিরুদ্ধে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বিচারের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন তারা, এমন অভিযোগ আনা হয়েছে।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, বার্মার জনগণের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সমর্থন প্রদর্শন এবং অভ্যুত্থান ও সামরিক শাসকদের দ্বারা সংঘটিত সহিংসতার জবাবদিহিতা নিশ্চিতে ব্রিটেন এবং কানাডার সঙ্গে সমন্বয় করে আমরা এ ধরনের পদক্ষেপ নিয়েছি।
এনএফ৭১/এনজেএ/২০২২
