আমেরিকার ফেডারেল কোর্টে বিচারক মনোনীত বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২২, ১১:৪৬ পিএম
প্রথম মুসলিম-আমেরিকান নারী বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত জাহান চৌধুরীকে আমেরিকার একটি ফেডারেল কোর্টে বিচারক হিসেবে মনোনীত করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (১৯ জানুয়ারি) বিচার বিভাগীয় মনোনীতদের তালিকা ঘোষণার পর এ খবর জানায় হোয়াইট হাউজ।
জানা গেছে, মার্কিন সিনেট নিশ্চিত করেছে বাংলাদেশি বংশোদ্ভূত ৪৪ বছর বয়সী আইনজীবী নুসরাত জাহান নিউ ইয়র্ক রাজ্যের একটি ফেডারেল জেলা আদালতের দায়িত্ব পালন করবেন। এদিকে হোয়াইট হাউজ নুসরাতকে নিয়ে দেওয়া এক বিবৃতিতে জানায়, তিনি এমন একজন মনোনীত ব্যক্তি যিনি প্রথম বাংলাদেশি-আমেরিকান, প্রথম মুসলিম-আমেরিকান নারী এবং একমাত্র দ্বিতীয় মুসলিম-আমেরিকান ব্যক্তি যিনি ফেডারেল বিচারকের দায়িত্ব পালন করবেন।
বর্তমানে, নুসরাত নাগরিক অধিকার সমর্থনকারী দল আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) ইলিনয় অঙ্গরাজ্য শাখার আইনি পরিচালক হিসাবে কাজ করছেন। এর আগে তিনি নিউ ইয়র্কে এসিএলইউ এর জাতিগত বিচার কর্মসূচির উপ-পরিচালকের দায়িত্বও পালন করেছেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
