ইসরাইলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২২, ০২:৫৬ এএম

ইসরাইলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত

অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি সেনাদের গুলিতে আবারো নিহত হয়েছেন এক ফিলিস্তিনি যুবক। নিহত যুবকের নাম বাকির হাসাস (২১)।

জানা গেছে, বৃহস্পতিবার ভোরে পশ্চিমতীরের নাবলুস শহরে অবৈধ ইহুদি বসতির বিরুদ্ধে ফিলিস্তিনি বিক্ষোভকারী ওই যুবককে আটক করেন ইসরাইলি সেনারা এবং তার মাথায় গুলি করেন। বৃহস্পতিবার ফিলিস্তিনি চিকিৎসা ও নিরাপত্তা সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করেন।

তবে, ইসরাইলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে, ১৯৬৭ সালে যুদ্ধের পর থেকে ইসরাইল এ অঞ্চলটি দখল করে আছে।

এনএফ৭১/এনজেএ/২০২২

 





Top