৩ জনের করোনা শনাক্ত হওয়ায় পুরো শহর লকডাউন
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২২, ০২:২৩ এএম
এক শহরের তিন জনের করোনা শনাক্ত হওয়ায় পুরো শহরেই লকডাউন জারি করেছে চীন। মঙ্গলবার চীনের মধ্যাঞ্চলীয় ইউঝৌ শহরে ১১ লাখের বেশি মানুষকে বাড়িতেই থাকার নির্দেশ দেওয়া হয়।
মঙ্গলবার উপসর্গহীন তিন করোনা রোগী শনাক্ত হওয়ার পর শহরজুড়ে লকডাউন জারি করে কর্তৃপক্ষ। করোনাভাইরাসের বিরুদ্ধে জিরো কোভিড নীতি অনুসরণ করছে চীন। এরই মধ্যে সীমান্তে জারি করা হয়েছে কঠোর বিধিনিষেধ। এছাড়া প্রথম করোনা শনাক্তের পর থেকেই একের পর এক শহরে লকডাউন জারি রয়েছে।
হেনান প্রদেশের ইউঝৌ শহরে ১১ লাখের বেশি মানুষের বসবাস। সোমবার রাতে পুরো শহরের বাসিন্দাদের বাড়িতেই অবস্থানের নির্দেশ দেওয়া হয়। করোনা সংক্রমণের গতি রোধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তারা।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: করোনাভাইরাস লকডাউন চীন
