বন্ধ হতে যাচ্ছে লন্ডনের ভাসমান সুইমিংপুল
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ০৩:০৯ এএম
বিপুল অর্থ খরচ করে লন্ডনে বেশ ঘটা করে উদ্বোধন করা হয়েছিল ১১৫ ফুট উঁচুতে আট ফুট দৈর্ঘ্যের ভাসমান সুইমিংপুল।
এবার বন্ধ হতে চলেছে সেই বহু চর্চিত সুইমিংপুলটি। লন্ডনের সাউথ ব্যাংকের বিলাসবহুল এলাকায় ভাসমান সুইমিংপুলটি গড়ে তোলা হয়। তৈরি হওয়ার পর থেকেই এই সুইমিংপুল পর্যটকদের আকর্ষণ এবং আলোচনার কেন্দ্র হয়ে উঠেছিল। কিন্তু এখন সেটি বন্ধ করে দিতে চাইছে কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ বলছে, পুলের পানি গরম রাখতে খরচ হচ্ছে বিপুল বিদ্যুৎ। বছরে এক কোটি ৫১ লাখ টাকা বিল পরিশোধ করতে হচ্ছে, যা তাদের পক্ষে কুলানো সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়েই এই পুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হচ্ছে তাদের।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: লন্ডন ভাসমান সুইমিংপুল
