ইউরোপে আসছে করোনার নতুন ঝড়
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১, ১০:১০ পিএম
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ইউরোপের হাসপাতালগুলোকে খাদের কিনারে নিয়ে যাবে বলে সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার (২২ ডিসেম্বর) বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অঞ্চলের পরিচালক ডা. হান্স ক্লুজ বলেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি, আরেকটি ঝড় আসছে। কয়েক সপ্তাহের মধ্যেই ইউরোপের বেশির ভাগ দেশে দ্রুত গতিতে ছড়িয়ে পড়বে ওমিক্রন। সরকারগুলোর উচিত উচ্চ মাত্রার সংক্রমণ রোধে প্রস্তুত থাকা।’
এদিকে, ইউরোপের বিভিন্ন দেশে ওমিক্রন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ায় ক্রিসমাসসহ অন্যান্য অনুষ্ঠান বাতিলের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এনএফ৭১/এনজেএ/২০২১
