কর ফাঁকি দেওয়ায় হুয়াং ইকে ২১ কোটি ডলার জরিমানা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১, ০১:৩১ এএম

কর ফাঁকি দেওয়ায় অনলাইন তারকা হুয়াং ইকে ২১ কোটি ডলার জরিমানা

চীনে কর ফাঁকি দেওয়ায় অনলাইন তারকা হুয়াং ইকে ২১ কোটি ডলার জরিমানা করা হয়েছে দেশটির আয়কর বিভাগ। জরিমানার টাকা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৭৮৫ কোটি টাকা।

সোমবার (২০ ডিসেম্বর) 'কুইন অব লাইভস্ট্রিমিং' খ্যাত ভিয়া নামে পরিচিত এই তারকাকে করা হয় এ জরিমানা। ইতোমধ্যে এ ঘটনায় দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে ক্ষমা চেয়ে পোস্ট করেছেন ৩৬ বছর বয়সী হুয়াং ই। তিনি লেখেন, 'কর আইন ভঙ্গ করায় দুঃখিত। কর্তৃপক্ষের দেওয়া শাস্তি মেনে নিয়েছি।'

এর আগে ২০২০ সালে তার বিরুদ্ধে ব্যক্তিগত আয়ের তথ্য গোপনসহ বেশ কয়েকটি অপরাধের অভিযোগ আনে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর হাংঝুর আয়কর বিভাগ।


এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: চীন



Top