বিশ্বে একদিনে করোনায় মৃত্যু আরও ৩ হাজার ৬৫৫ জনের
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১, ১১:৩৩ পিএম
বিশ্বে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩ হাজার ৬৫৫ জনের। এসময় রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৬৬ হাজার ৭৪৯ জন। সোমবার (২০ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছন ২৭ কোটি ৪৯ লাখ ৯৫ হাজার ৩০৭ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৩ লাখ ৭০ হাজার ১০৫ জনের। এদিকে ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৮৮৬ জন এবং মারা গেছেন ৪৫ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৪৭৩ জন এবং মারা গেছেন ৭৫ জন। রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ২৩ জন এবং সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ৯৬৭ জন।
যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৭৫১ জন এবং মারা গেছেন ১০৯ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ১৯০ জন এবং মারা গেছেন ১২৭ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬০২ জন এবং মারা গেছেন ১৭৬ জন। ব্রাজিলে মারা গেছেন ৫৪ জন এবং সংক্রমিত হয়েছেন দেড় হাজার।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: করোনাভাইরাস
