বিশ্বে করোনায় একদিনে মৃত্যু হয়েছে ৭ হাজার ২৬১ জনের

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২১, ০৩:০৬ এএম

বিশ্বে করোনায় একদিনে মৃত্যু হয়েছে ৭ হাজার ২৬১ জনের

বিশ্বে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭ হাজার ২৬১ জনের। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭ হাজার ৮৯৬ জন। বুধবার (১৫ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারএর সর্বশেষ অথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৫৩ লাখ ৩৬ হাজার ৩৯৮ জন এবং আক্রান্ত রোগীর সংখ্যা ২৭ কোটি ১৭ লাখ ৮ হাজার ২০৭ জন। ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় উপরের সারিতে রয়েছে রাশিয়া, জার্মানি, পোল্যান্ড, ইউক্রেন ও ভিয়েতনাম।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়া। আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত।

এনএফ৭১/এনজেএ/২০২১





Top