ফিলিপাইনে ৬.১ মাত্রার ভূমিকম্প, হতাহতের শঙ্কা
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০, ০৩:৪৯ পিএম
ইন্টারন্যাশনাল ডেস্ক:
ফিলিপাইনে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। সোমবার (১৬ নভেম্বর) ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিনদানোতে ভূমিকম্প আঘাত হানে।
ইউরো-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র-ইমএসসি জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ৩৭ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ভূমি থেকে এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার। এ অবস্থায় সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয় প্রশাসন এবং ঝুঁকিপূর্ণ ভবনে না থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
