বিশ্বে একদিনে করোনায় মৃত্যু সাড়ে ৫ হাজারের বেশি
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২১, ০২:০০ এএম
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৬৫০ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ২৫ হাজার ৫৮৩ জন। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন আরও তিন লাখ ৭৬ হাজার ৮১৭ জন।
রবিবার (৫ ডিসেম্বর) সকাল পৌনে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ লাখ ৬৪ হাজার ৫৭ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ২৬ কোটি ৫৭ লাখ ৩০ জন। এছাড়া সুস্থ হয়েছেন ২৩ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার ২২৬ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণ হয়েছে যুক্তরাষ্ট্রে। করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, জার্মানি, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও ইতালি। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১ নম্বরে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: যুক্তরাষ্ট্র ব্রাজিল যুক্তরাজ্য রাশিয়া ভারত India uk US
