তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে হত্যাচেষ্টা!

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২১, ১২:৪০ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা

শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে একটি জনসভায় এরদোগানোর ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগে বক্তৃতা মঞ্চের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বোমা। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের একটি গাড়ির নিচে বোমাটি পাতা ছিল বলে জানা গেছে।

যখন গত কয়েক সপ্তাহে তুরস্কের অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে, তখনি এরদোগানকে হত্যা প্রচেষ্টার খবর এলো। এদিকে, কয়েক দিনে বৈদেশিক মুদ্রাগুলোর বিপরীতে দেশটির রাষ্ট্রীয় মুদ্রা লিরার ব্যাপক পতন হয়েছে এবং জিনিসপত্রের দাম বাড়েছে হু হু করে।

এনএফ৭১/এনজেএ/২০২১





Top