মেক্সিকোতে বাংলাদেশিসহ আটক ৬০০ অভিবাসনপ্রত্যাশী
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২১, ০১:০৯ এএম
মেক্সিকোর পূর্বাঞ্চলে বাংলাদেশীসহ আটক করা হয়েছে ৬০০ অভিবাসনপ্রত্যাশীকে। এর মধ্যে ৪৫৫ জন পুরুষ এবং ১৪৫ জন নারী।
শনিবার (২০ নভেম্বর) মেক্সিকো সরকারের জাতীয় অভিবাসন ইনস্টিটিউট (আইএনএম) এ তথ্যনিশ্চিত করে জানিয়েছে, ভেরাক্রুজ প্রদেশে দুটি ট্রাক থেকে ১২ দেশের অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়। ট্রাকের পেছনে লুকিয়ে ছিলেন এসব অভিবাসনপ্রত্যাশী।
জানা গেছে, আটককৃতদের মধ্যে গুয়াতেমালার ৪০১ জন, হন্ডুরাসের ৫৩ জন, ডোমিনিকান রিপাবলিকের ৪০ জন, বাংলাদেশের ৩৭ জন, নিকারাগুয়ার ২৭ জন, এল সালভাদরের ১৮ জন, কিউবার ৮ জন, ঘানার ৬ জন, ভেনেজুয়েলার ৪ জন, ইকুয়েডরের ৪ জন, ভারতের একজন এবং ক্যামেরুনের একজন রয়েছেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
