পেট্রোল-ডিজেলের পর ভারতে কমল ভোজ্যতেলের দাম
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২১, ১২:৪৮ এএম
ভারতে পেট্রল-ডিজেলের পর এবার দাম কমছে ভোজ্যতেলের। কেন্দ্রীয় সরকার একাধিক ভোজ্যতেলের উপর সাধারণ শুল্ক প্রত্যাহার করতেই বাজারে তেলের দাম কমতে শুরু করেছে।
শুক্রবার(৫ নভম্বের) এ তথ্য জানিয়েছে ভারতের কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয়। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, উৎসবের মৌসুমে বাজারে পাম ওয়েল, সয়াবিন তেল এবং সূর্যমুখী তেলের দাম ৫ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। যদিও, সরষের তেলের দামে কোনো পরিবর্তন আসেনি।
দীপাবলির আগে পেট্রল এবং ডিজেলের দাম এক ধাক্কায় অনেকটা কমিয়ে সাধারণ জনগণকে স্বস্তি দিয়েছে কেন্দ্র। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী এখন পর্যন্ত জ্বালানি তেলের মূল্য সংযোজন কর (ভ্যাট) কমিয়েছে মোট ২২টি রাজ্য। যার ফলে ভারতের সাধারণ মানুষজন অনেকটাই স্বস্তি পেয়েছে। এবার ভোজ্যতেলের দামও কমল অনেকটাই।
এনএফ৭১/এমএ/২০২১
