বিশ্বে একদিনে করোনায় মৃত্যু সাড়ে ৪ হাজার

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২১, ০১:১১ এএম

বিশ্বে একদিনে করোনায় মৃত্যু সাড়ে ৪ হাজার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে চার হাজার ৫৯৫ জনের। একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন লাখ ২৭ হাজার ১১৩ জন। আর সুস্থ হয়ে উঠেছেন দুই লাখ ৫৮ হাজার ১৯০ জন।

সোমবার (১ নভেম্বর) আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ৫০ লাখ ১৪ হাজার ৯৪০ জনে্র। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ২৪ কোটি ৭৬ লাখ ৬০ হাজার ৪৬৭ জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ২২ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৪১৭ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় অবস্থানে আছে ভারত। তৃতীয় অবস্থানে আছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩০ নম্বরে।

এনএফ৭১/এনজেএ/২০২১





Top