বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৫০ লাখ ছাড়ালো
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২১, ০৩:১৬ এএম
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও আট হাজার ৩৩ জন। একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন চার লাখ ৮০ হাজার ৫২০ জন। শনিবার (২৯ অক্টোবর) পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ নিয়ে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখ চার হাজার ৩৭০ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ত বেড়ে দাঁড়ালো ২৪ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার ৪৩৯ জনে। এদিকে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২ কোটি ৩৫ লাখ ২৯ হাজার ৩১৪ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে আছে ভারত। তৃতীয় অবস্থানে আছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩০ নম্বরে।
এনএফ৭১/এনজেএ/২০২১
