লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে সৌদি-বাহরাইন
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২১, ০৯:০২ পিএম
সৌদি আরব ও বাহরাইন থেকে লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া লেবাননের রাষ্ট্রদূতকে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে বাহরাইন। দেশ ত্যাগ করতে দুই দিনের সময় দেওয়া হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে আলজাজিরা। সংবাদমাধ্যমটি জানায়, সৌদি আরব রাষ্ট্রদূত বহিষ্কারের পাশাপাশি লেবানন থেকে সব ধরনের আমদানিও স্থগিত করেছে। এছাড়া সৌদি আরবের নাগরিকদের লেবানন ভ্রমণ নিষিদ্ধ করাসহ বৈরুত থেকে তাদের রাষ্ট্রদূতকে ফিরে আসতে বলা হয়েছে।
ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের যুদ্ধের সমালোচনা করে একজন লেবানিজ মন্ত্রীর দেওয়া বক্তব্যের ভিডিও ফুটেজ প্রকাশিত হওয়ার পরে এই পদক্ষেপ নেয় সৌদি কর্তৃপক্ষ। এর কয়েক ঘণ্টার মধ্যেই বাহরাইনও লেবাননের রাষ্ট্রদূত বহিষ্কারের কথা জানায়।
এনএফ৭১/এমএ/২০২১
