বিশ্বে একদিনে করোনায় মৃত্যু প্রায় ৬ হাজার
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১, ০৭:৪১ পিএম
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও পাঁচ হাজার ৯১৫ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৭৪ হাজার ২৭৪ জন। সুস্থ হয়েছেন তিন লাখ ১৫ হাজার ৭৮৯ জন।
রবিবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৪১ লাখ সাত হাজার ৬৪৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪৯ লাখ ৫৯ হাজার ৩৭৩ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ২২ কোটি ১১ লাখ ৭৩ হাজার ৯৯৫ জন।
করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। তারপরে রয়েছে ভারত। তৃতীয় অবস্থানে আছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৯ নম্বরে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: করোনাভাইরাস যুক্তরাষ্ট্র ব্রাজিল
