এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে পাইলট ও চিকিৎসকের মৃত্যু
ইন্টান্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩ অক্টোবর ২০২১, ০৭:১১ এএম
সংযুক্ত আরব আমিরাতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে চার জনের প্রাণহানি হয়েছে। শনিবার (২ অক্টোবর) ওই ঘটনা ঘটে। আবুধাবির পুলিশের পক্ষ থেকে ওই দুর্ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন চিকিৎসক, একজন নার্স এবং বাকি দু’জন বিমানের পাইলট। আবুধাবির পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করা হয়।
নিহতরা হলেন- পাইলট খামিস সায়িদ আল হলি, পাইলট নাসের মোহাম্মদ আল রশিদ, বেসামরিক চিকিৎসক ডা. শহীদ ফারুক গোলাম এবং নার্স জোয়েল কিয়ি সাকারা মিনতো। টুইট বার্তায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়।
এনএফ৭১/এমএ/২০২১
