বিশ্বে একদিনে করোনায় মৃত্যু ৮ হাজার ৭৫৮ জন
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪০ পিএম
২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৮ হাজার ৭৫৮ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন চার লাখ ৮৫ হাজার ৮৭২ জন। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৭ লাখ ৮৮ হাজার ২১৮ জনের। আর মোট আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৪০ লাখ ৫৭ হাজার ৯৬৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২১ কোটি আট লাখ ৭৭ হাজার ২৪৫ জন।
এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তৃতীয় অবস্থানে আছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৯ নম্বরে।
এনএফ৭১/এনজেএ/২০২১
