বিশ্বে করোনায় মারা গেছেন ১০ হাজারের বেশি মানুষ
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৭:২০ পিএম
২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে সাড়ে ৫ লাখের বেশি মানুষের। এক দিনের ব্যবধানে বেড়েছে করোনা সংক্রমণ ও মৃত্যু।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪৬ লাখ ৭৩ হাজার ২৮১ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ২২ কোটি ৭২ লাখ ৫২ হাজার ৭৫৭ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২০ কোটি ৩৯ লাখ ৩৭ হাজার ৭১৭ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তৃতীয় অবস্থানে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। সংক্রমণের তালিকায় এখন বাংলাদেশের অবস্থান ২৮ নম্বরে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: করোনা
