বিশ্বে করোনায় সুস্থ হয়েছেন ১৯ কোটি মানুষ
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২১, ০৬:১৫ পিএম
বিশ্বে গেল ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে সাড়ে ৭ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখের বেশি মানুষের। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ লাখ ৫৩ হাজার ৬৩৯ জন। আর এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৩৩ লাখ ১ হাজার ৬১ জন। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৯ কোটি ৮ লাখ ৫১ হাজার ১৯২ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে আছে ভারত। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬ এ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: করোনা
