বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১০ হাজারের বেশি
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১২ আগষ্ট ২০২১, ০৬:৩২ পিএম
বিশ্বে গেল ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ১০ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭ লাখের বেশি মানুষের।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৪৩ লাখ ৩৭ হাজার ৫৮৮ জন। আর এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ২০ কোটি ৫৫ লাখ ১২ হাজার ৯১২ জন। সারাবিশ্বে সুস্থ হয়েছেন ১৮ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার ৪৭৬ জন।
বিশ্ব করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে ভারত। তৃতীয় স্থানে ব্রাজিল।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: করোনা
