বিশ্বে করোনা সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যু
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৯ জুলাই ২০২১, ০৪:৩৭ পিএম
বিশ্বে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯ হাজার ৭১০ জন। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২ লাখ ২ হাজার ৭৮৬ জন।
একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৬ লাখ ৬৫ হাজার ৩৮৫ জন। যার ফলে এখন পর্যন্ত সারা বিশ্বে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৯ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার ৬৪০ জন। একদিনের ব্যবধানে বিশ্বে আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যু কিছুটা কমেছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৬৬ লাখ ৪৮ হাজার ৮১৬। এর মধ্যে মারা গেছে ৪২ লাখ ২ হাজার ৮১০ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১৭ কোটি ৮০ লাখ ৮০ হাজার ১৭৪ জন। বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে এই প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।
করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৫৪ লাখ ৮৭ হাজার ৪৯০ জনের। এদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ২৮ হাজার ৯৮ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৯৬ লাখ ৩ হাজার ৯৫৮ জন।
এনএফ৭১/আরএইচ/২০২১
