নিয়ন্ত্রণে ডেল্টা ভ্যারিয়েন্ট, লকডাউন তুলে নিচ্ছে মেলবোর্ন
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৮ জুলাই ২০২১, ০৩:৫৯ এএম
করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণে আসায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নের থেকে তুলে নেয়া হচ্ছে লকডাউন। মঙ্গলবার মধ্যরাত থেকেই শহরটিতে থাকছে না করোনা সম্পর্কিত বিধিনিষেধ।
মেলবোর্নের পার্শ্ববর্তী রাজ্য সাউথ অস্ট্রেলিয়াতেও শিথিল করা হচ্ছে লকডাউন। তবে দেশটির সবচেয়ে বড় শহর সিডনিতে লকডাউন থাকছে। জানা গেছে, প্রায় দুই সপ্তাহ ‘ঘরবন্দি’ থাকার পর মেলবোর্ন এবং প্রতিবেশী ভিক্টোরিয়া রাজ্য থেকে পঞ্চম লকডাউন উঠে যাচ্ছে মঙ্গলবার মধ্যরাত থেকে।
মেলবোর্ন রাজ্যের প্রধান ড্যান অ্যানড্রিউ বলেন, এখান থেকে ডেল্টা ভ্যারিয়েন্ট প্রায় বিদায় নিয়েছে। যদিও এটি একেবারে শেষ হয়ে যায়নি, তাই আমাদের এ ভাইরাসের ওপর নজর রাখতে হবে। তিনি জানান, সামনের দিনগুলোতে সবাইকে ভ্যাকসিন দেয়াই তাদের মূল লক্ষ্য।
এনএফ৭১/এনজেএ/২০২১
