অ্যাকাডেমি’র আমন্ত্রণ পেলেন বিদ্যা বালান ও একতা কাপুর

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৩ জুলাই ২০২১, ০৩:২২ এএম

অ্যাকাডেমি’র আমন্ত্রণ পেলেন বিদ্যা বালান ও একতা কাপুর

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান ও নির্মাতা একতা কাপুর দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের সদস্য হওয়ার নিমন্ত্রণ পেয়েছেন।

অ্যাকাডেমি কর্তৃপক্ষ চলতি বছরে বিশ্বের ৫০ দেশ থেকে ৩৯৫ জন নতুন সদস্য নেওয়ার পরিকল্পনা করছে। ‘ক্লাস অব ২০২১’-এর এই তালিকায় রয়েছেন বিদ্যা ও একতা। এছাড়া একতা কাপুরের মা শোভা কাপুরও তালিকায় আছেন।

বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন বিদ্যা। অন্যদিকে, ভারতীয় টেলিভিশন নাটকের সম্রাজ্ঞী বলা হয় একতা কাপুরকে। এছাড়া, নতুন আমন্ত্রিত এই তালিকায় আরো আছেন - অস্কার জয়ী ইউ-জুং ইউন, এমারেলড ফেনেল ও ফ্লোরিয়ান জেলার, হেনরি গোল্ডিং, ভেনেসা কিরবি, রবার্ট প্যাটিনসন এবং ইয়াহিয়া আব্দুল মাতিন প্রমুখ।

এনএফ৭১/এনজেএ/২০২১

 





Top