‘আমি আজীবনের আর্জেন্টিনা’, ভক্তদের জানালেন পরীমনি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০২:০১ এএম
ফুটবল বিশ্বকাপের আবহে যখন বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থক নিজেদের প্রিয় দলকে নিয়ে উচ্ছ্বাসে মেতে উঠেছেন, তখন সেই তালিকায় রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিও। ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনা দলের সমর্থক এবং লিওনেল মেসির একজন নিবেদিত ভক্ত।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন পরীমনি। ভিডিওতে দেখা যায়, তার চারপাশে থাকা মানুষজন একসঙ্গে ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা’ স্লোগানে মুখর হয়ে উঠেছেন। সেই উচ্ছ্বসিত পরিবেশে সেলফি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়ে দেন অভিনেত্রী।
ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। মন্তব্যের ঘরে অনেকেই আর্জেন্টিনা ও মেসির প্রতি পরীমনির ভালোবাসার প্রশংসা করেন।
নিজের সমর্থনের অবস্থান স্পষ্ট করে পরীমনি বলেন, “আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি।”
শুধু সমর্থন নয়, মাঠে মেসির খেলা দেখার সময় নিজের আবেগও যে চরমে পৌঁছে যায়, সেটিও অকপটে স্বীকার করেছেন এই অভিনেত্রী। তার ভাষায়, “মেসির পায়ে যখন বল থাকে, তখন সত্যিই আমার হার্টবিট বেড়ে যায়।”
প্রিয় তারকার প্রতি ভালোবাসা আর আর্জেন্টিনার প্রতি অটুট সমর্থনের বার্তায় পরীমনির এই ভিডিও ইতোমধ্যেই ভক্তদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
