‘সবার সব কথা বিশ্বাস করলে হয় না’ আলিয়াকে ঘিরে বিতর্কে মুখ খুললেন শহীদ কাপুর

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০১:৫৪ এএম

সংগৃহীত

বলিউড অভিনেতা শহীদ কাপুর বলেছেন, অন্যের কথায় সহজে প্রভাবিত হওয়া উচিত নয় এবং কোনো ঘটনা নিজে প্রত্যক্ষ না করা পর্যন্ত তা বিশ্বাস করার পক্ষপাতী নন তিনি।

সম্প্রতি চলচ্চিত্র সমালোচক অনুপমা চোপড়ার সঙ্গে এক সাক্ষাৎকারে শহীদ কাপুর বলেন, ‘আমি যদি নিজে কোনো ঘটনা না দেখি বা সেখানে উপস্থিত না থাকি, তাহলে ব্যক্তিগতভাবে কারও কথা সহজে বিশ্বাস করি না।’

তিনি জানান, বিনোদন জগতের মতো প্রতিযোগিতাপূর্ণ অঙ্গনে নানা গুঞ্জন, মতামত ও প্রচারণার মধ্যে নিজের অবস্থান ধরে রাখতে হলে তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়া জরুরি।

শহীদের ভাষায়, ‘মানুষ যখন বুঝতে পারে যে আপনি সহজেই তাদের কথা বিশ্বাস করছেন, তখন তারা আপনাকে প্রভাবিত করার সুযোগ পেয়ে যায়। তাই সবকিছু কিছুটা সন্দেহের চোখে দেখা অনেক সময় ইতিবাচক ফল দেয়।’

সামাজিক মাধ্যমের বর্তমান প্রভাব নিয়ে তিনি বলেন, এখন বিভিন্ন ইস্যুতে দ্রুত মতামত তৈরি হয় এবং অনেক সময় তা মানুষকে চাপে ফেলে। তবে নিজের স্বাভাবিক অবস্থান বজায় রাখাই সবচেয়ে ভালো উপায় বলে মনে করেন এই অভিনেতা।

এদিকে সাক্ষাৎকারে অনুপমা চোপড়া দাবি করেন, কান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রী আলিয়া ভাটকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নেতিবাচক প্রচারণার একটি অংশ পরিকল্পিতভাবে অর্থের বিনিময়ে পরিচালিত হয়েছিল বলে তিনি নির্ভরযোগ্য সূত্রে জেনেছেন। তবে এ বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি তিনি।

শহীদ কাপুরের মতে, খ্যাতি ও অর্থের পাশাপাশি এই পেশার নানা নেতিবাচক দিকও রয়েছে। তাই শিল্পীদের উচিত নিজেদের প্রকৃত সত্তা মানুষের সামনে তুলে ধরা এবং অযাচিত প্রভাব থেকে দূরে থাকা।



বিষয়:



Top