রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৬:০৮ এএম

সংগৃহীত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১১ জুন) তিনি রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস-এ অস্থিরতা দেখা দিয়েছে। এর আগে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক-ও রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন।

কোয়েলের পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূলের সদস্য সংখ্যা ৯-এ নেমে এসেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও কয়েকজন সাংসদের পদত্যাগের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে।

রাজনীতিতে সক্রিয় না থাকা সত্ত্বেও চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ্যসভার প্রার্থী তালিকায় কোয়েল মল্লিকের নাম ঘোষণা হলে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে তিনি এপ্রিল মাসে সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

শপথ গ্রহণের সময় কোয়েল বলেছিলেন, দেশের ও মানুষের সেবা করার সুযোগকে তিনি একটি বড় দায়িত্ব হিসেবে দেখছেন। তবে তৃণমূল কংগ্রেসের বর্তমান রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে শেষ পর্যন্ত রাজ্যসভার সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top