‘দর্শকের ভালোবাসাই সবচেয়ে বড় পুরস্কার’: মনিরা মিঠু
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০১:২৫ এএম
জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠু মনে করেন, একজন শিল্পীর সবচেয়ে বড় অর্জন দর্শকের ভালোবাসা। অভিনয়জীবনে নানা স্বীকৃতি ও পুরস্কারের চেয়ে দর্শকের আন্তরিক গ্রহণযোগ্যতাকেই তিনি বেশি গুরুত্ব দেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের অভিনয় ক্যারিয়ার, পুরস্কারপ্রাপ্তি এবং দর্শকের ভালোবাসা নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। তিনি বলেন, “আমি অ্যাওয়ার্ড পেলাম, কিন্তু দর্শক আমাকে ভালোবাসল না— এমন স্বীকৃতির কোনো মূল্য নেই। একজন শিল্পীর প্রকৃত শক্তি দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়ার মধ্যেই নিহিত।”
বর্তমান সময়ে বিভিন্ন পুরস্কার প্রদান অনুষ্ঠান নিয়েও নিজের মতামত তুলে ধরেন মনিরা মিঠু। তার ভাষ্য, অনেক সময় এমন ব্যক্তিদের পুরস্কার পেতে দেখা যায়, যাদের সম্পর্কে সাধারণ দর্শকের খুব বেশি ধারণা নেই। অথচ দর্শকের ভালোবাসা ও গ্রহণযোগ্যতাই একজন শিল্পীর প্রকৃত মূল্যায়ন হওয়া উচিত।
দীর্ঘ দুই দশকের অভিনয়জীবনে অসংখ্য নাটক ও চরিত্রের মাধ্যমে দর্শকের মন জয় করেছেন তিনি। সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টাও অব্যাহত রেখেছেন। তার বিশ্বাস, ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান কোনো ট্রফি বা সনদ নয়; বরং দর্শকের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থনই একজন শিল্পীর আসল প্রাপ্তি।
মনিরা মিঠুর মতে, “দর্শক যদি পাশে থাকে, তাহলে সেটাই সবচেয়ে বড় অ্যাওয়ার্ড।”
এনএফ৭১/ওতু
বিষয়:
