নোবেলের বাবা হও্যার খরবর জানেন না তার স্ত্রী
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২ জুলাই ২০২১, ০৩:৪২ এএম
শুরু থেকেই একের পর এক বিতর্ক জড়িয়ে থাকা নোবেল এবার আলোচনায় আসলেন নতুন করে। নিজেই জানালেন তার বাবা হওয়ার খবর, কিন্তু এ ব্যাপারে নাকি কিছুই জানেন না তার বউ।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে নোবেল জানান, 'আলহামদুলিল্লাহ। হয়তো আমরা মা-বাবা হতে চলেছি। আমি এবং আমার সহধর্মিণীর জন্য দোয়া করবেন।' এই পোস্ট দেখে অনেকে শুভ কামনা জানিয়েছিলেন। কিন্তু তার স্ত্রী জানালেন ভিন্ন কথা।
নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ গণমাধ্যমকে জানান, মা হচ্ছেন না তিনি। এমনকি এমন কোনো সম্ভাবনাও নাকি আপাতত নেই। সালসাবিল বলেন, 'নোবেলের স্ট্যাটাস থেকেই আমি মা হওয়ার খবর জানি। এটা ভুয়া। আমি তো প্রেগন্যান্ট না। আপাতত মা-ও হচ্ছি না।'
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: নোবেল
