নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নাসিরউদ্দিন শাহ

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১ জুলাই ২০২১, ০৩:৩৫ এএম

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নাসিরউদ্দিন শাহ

বলিউডের অভিনেতা নাসিরউদ্দিন শাহ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দুই দিন আগে তিনি হাসপাতালে ভর্তি হয়েছে।

সূত্র থেকে জানা গেছে, দুই দিন ধরে হাসপাতালে তিনি আছেন। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। নিউমোনিয়ার কারণে তাকে হাসাপাতালে নেওয়া হয়েছে। তার ফুসফুসে প্যাচ পাওয়া গেছে এবং এজন্য তাকে হাসপাতালে ভর্তি করা জরুরি ছিল। তার বর্তমান অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন।

গত বছর অভিনেতা ঋষি কাপুর ও ইরফান খানের মৃত্যুর পর নাসিরউদ্দিন শাহের অসুস্থতার গুঞ্জন শোনা যায়। পরবর্তী সময়ে বর্ষীয়ান এই অভিনেতার ছেলে অভিনেতা ভিভান প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে বলেন, 'তিনি সম্পূর্ণ ঠিক আছেন। এগুলো সবই গুজব।'

এনএফ৭১/এনজেএ/২০২১





Top