ওটিটি প্লাটফর্মে বানসালির নতুন চমক
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৯ জুন ২০২১, ১২:২৬ এএম
এবার ওটিটি প্লাটফর্মে দেখা যাবে সঞ্জয় লীলা বানসালির নতুন ওয়েব সিরিজ। এরই মধ্যে তিনি কাজ শুরু করে দিয়েছেন নিজের প্রথম ওয়েব সিরিজ ‘হীরা মান্ডি’র। সঞ্জয় নিজেই ওয়েব সিরিজটির প্রযোজক আর পরিচালনার দায়িত্ব দিয়েছেন বিভু পুরিকে।
গুঞ্জন শোনা যাচ্ছে, ‘গাঙ্গুবাই’র সেটকেই একটু অন্যভাবে সাজিয়ে ‘হীরা মান্ডি’র কাজ শুরু করছেন পরিচালক। এমনকি কিছুদিনের মধ্যে শুটিংও শুরু হয়ে যাবে, এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি।
সেই সাথে আরো শোনা যাচ্ছে যে, ‘হীরা মান্ডি’ সিরিজে অভিনয় করতে চলেছেন সোনাক্ষী সিনহা, নিমরাত কৌর, সায়নি গুপ্ত এবং মনীষা কৈরালা । তবে এখনও প্রযোজক কিংবা অভিনেত্রীরা এ প্রসঙ্গে মুখ খুলতে নারাজ।
এনএফ৭১/এনজেএ/২০২১
