আবারও নিজের নাটকে অপূর্ব

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৬ জুন ২০২১, ০৩:১৭ এএম

আবারও নিজের নাটকে অপূর্ব

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অভিনয়ের পাশাপাশি অপূর্বর গল্প নিয়েও নির্মিত হয়েছে বেশ কয়েকটি নাটক। আবারো তার গল্প নিয়ে নির্মিত হলো একক নাটক ‘আগডুম বাগডুম’। এতে অপূর্ব নিজেই অভিনয়ও করেছেন আর তার বিপরীতে থাকছেন সাবিলা নূর।

রাজীব আহমেদের চিত্রনাট‌্যে নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। গল্প প্রসঙ্গে এ নির্মাতা জানান, ‘গল্পটি অপূর্ব ভাইয়ার। একেবারে ইউনিক একটা বিষয় নিয়ে গড়ে উঠেছে কাহিনি। কাজ মাত্রই শেষ করেছি। আমার ধারণা, আগামী ঈদুল আজহার অন্যতম একটি কাজ হবে এটি।’

নাটকে আরো অভিনয় করেছেন — শহীদুল আলম সাচ্চু, সাবেরী আলম প্রমুখ। নাটকটি নির্মিত হয়েছে সিএমভির ব্যানারে। নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে ঈদ উৎসবে মুক্তি পাবে।

এনএফ৭১/এনজেএ/২০২১





Top