নাট্য অভিনেতা আবুল হাসনাত প্রদীপের মৃত্যুতে শোক

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০২:৫৬ এএম

সংগৃহীত

বাংলাদেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ ও মঞ্চ অভিনেতা আবুল হাসনাত প্রদীপ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৯ জুন) দিনগত রাত সাড়ে ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। অবস্থার অবনতি হলে পরে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তাঁর ছেলে নূর ইবনে হাসনাত।

আবুল হাসনাত প্রদীপ দীর্ঘদিন ধরে দেশের মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নিয়মিতভাবে নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট-এর জ্যেষ্ঠ সদস্য হিসেবে অভিনয় করতেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘কোর্ট মার্শাল’, ‘আমিনা সুন্দরী’, ‘গোলাপজান’ এবং ‘সময়ের প্রয়োজনে’।

থিয়েটার আর্ট ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর মৃত্যুতে নাট্যদল গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় বলা হয়, তিনি ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ অভিনেতা, যাঁর অবদান দীর্ঘদিন ধরে স্মরণীয় হয়ে থাকবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ জোহর গাজীপুরের কোনাবাড়ীতে তাঁর নিজ এলাকায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুতে দেশের নাট্যাঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাঁর প্রতি গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top