তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান!
চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ০৭:২০ পিএম
বলিউড তারকা Aamir Khan-এর বিয়ে নিয়ে আবারও শুরু হয়েছে জোর আলোচনা। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দীর্ঘদিনের সঙ্গী Gauri Spratt-কে আগামী ৫ জুলাই পারিবারিক আয়োজনে বিয়ে করতে পারেন এই অভিনেতা।
যদিও বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি আমির খান।
গত বছর নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন আমির। তিনি জানান, প্রায় ১৮ মাস ধরে তাদের সম্পর্ক চলছে এবং মিডিয়ার নজর এড়াতেই বিষয়টি গোপন রাখা হয়েছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির বলেন, গৌরী তার জীবনে আসার পর তিনি মানসিক শান্তি খুঁজে পেয়েছেন। তার ভাষায়, “গৌরীর সঙ্গে থাকলে আমি অনেক শান্তি অনুভব করি। আমরা একসঙ্গে খুব ভালো আছি।”
গত এক বছরে বিভিন্ন অনুষ্ঠান ও আন্তর্জাতিক আয়োজনেও একসঙ্গে দেখা গেছে এই যুগলকে।
উল্লেখ্য, ১৯৮৬ সালে Reena Dutta-কে বিয়ে করেছিলেন আমির খান। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা Kiran Rao-কে বিয়ে করেন তিনি। ২০২১ সালে সেই সংসারও ভেঙে যায়।
এবার গৌরী স্প্র্যাটকে বিয়ে করলে এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে।
বিষয়:
