কোরবানির মাংস কাটার ভিডিও ভাইরাল, মুখ খুললেন অপু বিশ্বাস

চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ০৩:০০ পিএম

ছবি: সংগৃহীত

ঈদে কোরবানির মাংস কাটতে বসে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। আর এবার সেই ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুলেছেন তিনি নিজেই।

সম্প্রতি একটি টকশোতে অপু বিশ্বাস জানান, ভিডিওটি এতটা ভাইরাল হবে তিনি কল্পনাও করেননি। তার ভাষায়, সন্তান জন্মের পর থেকেই তিনি নিজ হাতে কোরবানি দিয়ে আসছেন। কারণ তিনি চান, পারিবারিক ও ধর্মীয় এই পরম্পরা যেন বজায় থাকে।

অপু বলেন, তার ছেলে যেন বাবা-মাকে আলাদা করে না দেখে, সেই ভাবনা থেকেই তিনি প্রতি বছর কোরবানির কাজে সরাসরি অংশ নেন। শুধু তাই নয়, কোরবানির মাংস কাটা, ভাগ করা এবং সবার মধ্যে বিতরণ করতেও তিনি ভীষণ পছন্দ করেন।

ঈদের দিন প্রকাশিত ভাইরাল ভিডিওতে দেখা যায় একেবারেই ভিন্ন রূপের অপু বিশ্বাসকে। রূপালি পর্দার গ্ল্যামার ছেড়ে সাধারণ ঘরোয়া পরিবেশে ছোট্ট একটি টুলে বসে দক্ষ হাতে মাংস কাটছেন তিনি।

তবে নেটিজেনদের নজর সবচেয়ে বেশি কেড়েছে তার সাজসজ্জা। কারণ মাংস কাটার সময়ও তার পরনে ছিল গোলাপি রঙের জমকালো শাড়ি, আর হাতে-গলায় ছিল সোনার গহনা। এমন ব্যতিক্রমী উপস্থিতিই ভিডিওটিকে আরও বেশি আলোচনায় নিয়ে আসে।

ভিডিওতে দেখা যায়, বড় একটি কাঠের গুঁড়ির ওপর ছুরি চালিয়ে মাংস কাটছেন অপু। চারপাশে স্তূপ করে রাখা কোরবানির মাংস, আর সেই ব্যস্ততার মাঝেও ক্যামেরার দিকে তার মিষ্টি হাসি মুগ্ধ করেছে অসংখ্য ভক্তকে।

এনএফ৭১/একে



বিষয়:



Top