দর্শকের ভালোবাসায় অভিভূত নবাগত অভিনেত্রী মিথিলা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ১০:২৯ এএম
‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খ্যাত মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা আবারও আলোচনায় এসেছেন। ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘রকস্টার’-এ তার উপস্থিতি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
সিনেমাটিতে স্টাইলিশ ও গ্ল্যামারাস লুকে পর্দায় হাজির হয়ে নজর কাড়েন নবাগত এই অভিনেত্রী। ‘রকস্টার’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়া মিথিলা প্রথম কাজেই দর্শকদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার একটি ভিডিও ক্লিপ শেয়ার করে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। মিথিলা লেখেন, এটি তার প্রথম বাংলা সিনেমার প্রথম অন-স্ক্রিন উপস্থিতি ছিল, যা পর্দায় দেখে দর্শকদের উচ্ছ্বাস ও ভালোবাসা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে।
তিনি আরও লেখেন, একজন নতুন অভিনেত্রী হিসেবে এমন মুহূর্ত ভাষায় প্রকাশ করা কঠিন। দর্শকদের হাততালি, ভালোবাসা ও সমর্থন তাকে আরও স্বপ্ন দেখতে এবং কাজের প্রতি অনুপ্রাণিত করছে।
মিথিলা ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রতিটি হাততালি, প্রতিটি হাসি ও প্রতিটি উৎসাহমূলক কথার জন্য তিনি কৃতজ্ঞ। এসব মুহূর্ত তার জীবনের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতার একটি হয়ে থাকবে।
প্রথম সিনেমাতেই দর্শকপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রীর আবেগঘন প্রতিক্রিয়া ইতোমধ্যে ভক্তদের মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই সামাজিক মাধ্যমে তার অভিনয় ও উপস্থিতির প্রশংসা করছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
