পাত্র খুঁজে পাচ্ছেন না বাঁধন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩১ মে ২০২৬, ০৩:৫২ পিএম

সংগৃহীত

ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই খোলামেলা মন্তব্যের জন্য পরিচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঈদুল আজহা উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি প্রেম, বিয়ে ও জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে সরাসরি কথা বলেন।

অনুষ্ঠানে নতুন করে প্রেম বা বিয়ের পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে বাঁধন বলেন, “সত্যি বলছি, গত বছর বিয়ের পরিকল্পনা ছিল। পছন্দের মানুষও পেয়েছিলাম, যার মা আমাকে খুব পছন্দ করতেন। কিন্তু শেষ পর্যন্ত সে ভেগে গেছে।”

তিনি জানান, বর্তমানে বিয়ে করার মতো উপযুক্ত কাউকে খুঁজে পাচ্ছেন না। একই সঙ্গে প্রেমের অভিজ্ঞতা নিয়েও খোলামেলা মন্তব্য করেন এই অভিনেত্রী। তার ভাষায়, “প্রেম করার মতো দুই–একজনকে পেয়েছিলাম, একজনের সঙ্গে প্রেমও হয়েছে। তবে বিয়ের জন্য সঠিক মানুষ পাওয়া বেশি গুরুত্বপূর্ণ।”

নিজের অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বাঁধন বলেন, “বিয়ে তো আমি দুইবার করেই ফেলেছি, তাই এখন আর সেই ভুল করতে চাই না।”

আলাপচারিতায় ঈদের স্মৃতিও তুলে ধরেন তিনি। বাঁধন জানান, শৈশবে কোরবানির ঈদ মানেই ছিল পরিবারের সঙ্গে গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগরে আনন্দঘন সময় কাটানো, যা এখনও তার মনে গভীরভাবে রয়ে গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top