তৃতীয় সন্তানের বাবা হলেন অভিনেতা নিরব

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৯ মে ২০২৬, ১২:০২ পিএম

সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা নিরব হোসাইন আবারও বাবা হয়েছেন। দুই কন্যাসন্তানের পর এবার তিনি পুত্রসন্তানের বাবা হয়েছেন।

গত সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার স্ত্রী তাসফিয়া তাহের ঋদ্ধি একটি পুত্রসন্তানের জন্ম দেন।

অভিনেতা নিরব গণমাধ্যমকে জানিয়েছেন, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। ছেলের আগমনে তাদের পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে বলে জানান তিনি।

নিরব বলেন, “ছেলের আগমনে আমাদের পরিবারে সবাই ভীষণ খুশি। বিশেষ করে আমার দুই মেয়ে তো আনন্দে লাফাচ্ছে। ডাক্তার যখন জানালেন ছেলে হয়েছে, তখন যুওয়াইনাহ ও যুওয়াইবাহ দুজনেই আমার সঙ্গে ছিল। ওরা আনন্দে নাচানাচি শুরু করে দেয়।”

তিনি আরও জানান, তার স্ত্রী, শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সবাই নতুন অতিথিকে ঘিরে অত্যন্ত আনন্দিত।

এর আগে নিরব ও তাসফিয়া তাহের ঋদ্ধির দুই কন্যাসন্তান রয়েছে—যুওয়াইনাহ এবং যুওয়াইবাহ। ২০১৪ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

নতুন পুত্রসন্তানের আগমনে তাদের পরিবারে এখন পূর্ণতার আনন্দ বিরাজ করছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top