গরুর হাটে গিয়ে ভাইদের হারিয়ে কান্নায় ভেঙ্গে পরেন মেহজাবীন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০৩:৫২ পিএম
কোরবানির ঈদকে ঘিরে পশুর হাটের আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে জড়িয়ে থাকে শৈশবের নানা স্মৃতি। সেই স্মৃতির কথাই ভাগ করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ছোটবেলায় বড়দের মুখে গরুর হাটের গল্প শুনে তারও সেখানে যাওয়ার প্রবল আগ্রহ জন্মেছিল। সেই আগ্রহ থেকেই একবার চাচাতো ভাইদের সঙ্গে হাটে যাওয়ার জন্য জোরাজুরি করেন তিনি।
তবে বয়স কম হওয়ায় তাকে সঙ্গে নিতে রাজি হননি ভাইয়েরা। এরপরও তিনি চুপিচুপি তাদের পেছন পেছন হাটে চলে যান।
হাটে পৌঁছানোর পর প্রচণ্ড ভিড় আর গরুর মধ্যে একসময় তিনি ভাইদের থেকে আলাদা হয়ে যান। পরে ভয় পেয়ে কান্নাকাটি শুরু করেন এবং কিছুক্ষণ ভিড়ের মধ্যে একা হয়ে পড়েন।
মেহজাবীন বলেন, “এত মানুষের ভিড় আর গরুর মধ্যে হঠাৎ নিজেকে একা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। বসে কেঁদে ফেলেছিলাম।”
পরে তার চাচাতো ভাইয়েরা তাকে খুঁজে পেয়ে নিরাপদে বাড়ি নিয়ে যান।
অভিনেত্রী আরও বলেন, এখন সেই স্মৃতিগুলো মনে হলে নিজের অজান্তেই হাসি পায়, তবে শৈশবের সেই নির্মল আনন্দ এখন আর একইভাবে খুঁজে পাওয়া যায় না।
এনএফ৭১/ওতু
বিষয়:
