তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ১০০ দিন পূর্তিতে ই-বুক প্রকাশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০২:৫৯ পিএম

সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকারের ১০০ দিন পূর্ণ হলো বুধবার (২৭ মে)। এই বিশেষ মাইলফলক উপলক্ষে সরকারের পক্ষ থেকে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিগত ১০০ দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম, গৃহীত পদক্ষেপ এবং সরকারের উল্লেখযোগ্য অর্জনগুলো জনগণের সামনে তুলে ধরতে একটি বিশেষ ই-বুক প্রকাশ করা হয়েছে।

ই-বুকটি অনলাইনে পড়া ও ডাউনলোড করার সুযোগ রাখা হয়েছে। নির্দিষ্ট লিংকে প্রবেশ করে আগ্রহী পাঠকরা এটি সহজেই সংগ্রহ করতে পারবেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ই-বুকটি সম্পর্কে সাধারণ নাগরিক ও পাঠকদের মতামত, পরামর্শ এবং গঠনমূলক মন্তব্য তারা সাদরে গ্রহণ করবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top