ক্যারিয়ারের শুরুতে কঠিন সময় পার করেছিলেন মাধুরী দীক্ষিত
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০২:৫৯ পিএম
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত-এর রূপ, নাচ ও অভিনয় দক্ষতা নব্বই দশকে তাকে শীর্ষ তারকাদের কাতারে নিয়ে গিয়েছিল। তবে ক্যারিয়ারের শুরুটা তার জন্য ছিল অনেকটা সংগ্রামের।
ভারতীয় অভিনেতা শেখর সুমন এক সাক্ষাৎকারে জানান, মাধুরীর প্রথম সিনেমা ‘মানব হত্যা’ (১৯৮৬)–এর শুটিংয়ে নানা সীমাবদ্ধতার মধ্যেই কাজ করতে হয়েছিল।
তিনি বলেন, প্রযোজকের আর্থিক অসচ্ছলতার কারণে মাধুরীকে শুটিংয়ে আনা–নেওয়ার জন্য গাড়িও ছিল না। অনেক সময় তিনি নিজেই মোটরসাইকেলে করে তাকে সেটে নিয়ে যেতেন।
শেখর সুমনের ভাষ্য অনুযায়ী, সেই সময়ে মাধুরী দীক্ষিতকে তার স্ত্রীর শাড়ি পরেই ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছিল। এমনকি তার মেকআপও অনেক সময় অভিনেতার স্ত্রী নিজেই করে দিতেন।
তিনি আরও বলেন, সব প্রতিকূলতার মধ্যেও মাধুরী ছিলেন শান্ত, মিষ্টি ও পরিশ্রমী একজন শিল্পী, যিনি শুরু থেকেই অভিনয়কে গুরুত্ব দিতেন।
পরবর্তীতে ছবিটি বড় সাফল্য না পেলেও এটি মাধুরী দীক্ষিতের জন্য একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে ওঠে, যা তাকে বলিউডে টিকে থাকার লড়াই শিখিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
